ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ

by Nur Alam Khan

মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি কার্যালয়ের (ইউএসটিআর) দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী ব্রেন্ডান লিঞ্চ তিনদিনের সফরে আগামী সপ্তাহে ঢাকায় আসছেন। তিনি আগামী ১৪ সেপ্টেম্বর ঢাকায় পৌঁছাবেন।

সূত্র জানিয়েছে, ব্রেন্ডান লিঞ্চের এই সফরে দুই দেশের মধ্যকার শুল্ক প্রতিবন্ধকতা কমানো, ডিজিটাল বাণিজ্য এবং মার্কিন বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশে আরও অনুকূল পরিবেশ তৈরির বিষয়গুলো গুরুত্ব পাবে। এছাড়া শিল্প খাতে টেকসই উন্নয়ন, শ্রমিকদের সুরক্ষা এবং যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকারের বিষয়েও আলোচনা হবে।

বিজ্ঞাপন
banner

লিঞ্চের সফরকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন ও পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে তার বৈঠক হতে পারে।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222