ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ডাকসু নির্বাচন ২০২৫-এ বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস থেকে ছয়জন প্রার্থী অংশগ্রহণ করেছেন। কেন্দ্রীয় সমাজসেবা পদে শাহরিয়ার আলম নেতৃত্বে দলটি অংশগ্রহণ করলেও, পূর্ণাঙ্গ প্যানেল দেওয়া হয়নি। তবে নতুনভাবে কাজ শুরু হওয়ায় দলের জনশক্তির বেশিরভাগই এখনও জুনিয়র হওয়ায় তাদেরকে বিভিন্ন হলের বিভাগীয় পদে দাঁড় করানো হয়েছে। কেন্দ্রীয় পদে একমাত্র আহ্বায়ক শাহরিয়ার আলম প্রতিদ্বন্দ্বিতা করেন এবং ১,১৯৫ ভোট পেয়েছেন। এদিকে পাঠকক্ষ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের ঢাকা শাখার প্রার্থী ওয়াসির আল মাসতুর।
হল সংসদ নির্বাচনে প্রার্থীদের ফলাফল মোটামুটি নিম্নরূপ:
ওয়াসির আল মাসতুর – এফ রহমান হল পাঠকক্ষ সম্পাদক পদে জয়ী হয়েছেন, ২২৬ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ছয় ভোটে এগিয়ে।
আলী হোসেন তন্ময় – সূর্যসেন হল সদস্য পদে ২৭৩ ভোট পেয়েও নির্বাচিত চারজনের মধ্যে পড়েননি, পঞ্চম স্থানে অবস্থান।
মোশাররফ হুসাইন – জসিমউদ্দিন হল এজিএস পদে ১৩০ ভোট পেয়ে তৃতীয় স্থান অধিকার।
মুহাম্মাদ মনির হোসেন – জসিমউদ্দিন হল সংসদে সদস্য পদে ১৬৯ ভোট পেয়ে জয়ের কাছাকাছি অবস্থান।
ইকরাম আহমেদ মিশু – বিজয় একাত্তর হল সদস্য পদে ২১২ ভোট পেয়ে ষষ্ঠ স্থান অধিকার।
এনআর/
