পূর্ববর্তী সরকার পতনের পর নেওয়া হেলিকপ্টার ফেরত চাইছে আফগানিস্তান

by hsnalmahmud@gmail.com

ইসলামি আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি জানিয়েছেন, আফগানিস্তানের পূর্ববর্তী সরকার পতনের পর যে দেশগুলো আফগান হেলিকপ্টার নিজেদের কাছে রেখেছে, সেগুলো ফেরত দিতে হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজিত এক বৈঠকে বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় তিনি এ আহ্বান জানান। একই সঙ্গে ব্যাংকিং খাতে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং পূর্ব আফগানিস্তানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তার বিষয়েও জোর দেন তিনি।

বিজ্ঞাপন
banner

আমির খান মুত্তাকি বলেন, “আমরা সেই দেশগুলোকে আহ্বান জানাচ্ছি, যারা চার বছর আগে রাজনৈতিক পরিবর্তনের সময় আমাদের কিছু হেলিকপ্টার প্রতিবেশী দেশে নিয়ে গেছে— সেগুলো ফেরত দিন। এগুলো মানবিক কার্যক্রমে ব্যবহার করা হবে।”

তিনি আরও বলেন, নিষেধাজ্ঞাজনিত ব্যাংকিং সীমাবদ্ধতার কারণে বিদেশে থাকা অনেক আফগান নাগরিক তাদের পরিবারের কাছে আর্থিক সহায়তা পাঠাতে পারছেন না। “দুর্ভাগ্যজনকভাবে অন্যায় ও অবৈধভাবে আরোপিত এ নিষেধাজ্ঞার কারণে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের কাছে আমাদের প্রবাসীরা সহায়তা পাঠাতে পারছেন না।”

জাতিসংঘ মহাসচিবের আফগানিস্তানবিষয়ক বিশেষ প্রতিনিধি রোজা ওতুনবায়েভা বৈঠকে বক্তৃতাকালে সাম্প্রতিক ভূমিকম্পে উদ্ধার কার্যক্রমে স্বাস্থ্যকর্মীর ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকি বলেন, ক্ষতিগ্রস্তদের দীর্ঘমেয়াদি সহায়তা দেওয়া সরকারে শীর্ষ অগ্রাধিকার হিসেবে বিবেচিত হচ্ছে। সূত্র: টোলোি নিউজ

অনুবাদ : হাসান আল মাহমুদ 

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222