নিখোঁজের দুদিন পর নদী থেকে ইমামের লাশ উদ্ধার

by Nur Alam Khan

মানিকগঞ্জের ঘিওর উপজেলার পুখুরিয়া এলাকায় ফজর নামাজ পড়ে নিখোঁজের দুদিন পর ইমামের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে লাশ ক্ষিরাই নদীতে ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

নিহত রফিকুল ইসলাম সিরাজগঞ্জ জেলার চৌহালী থানার বাঘুটিয়া ইউনিয়নের আব্দুর রহিম ও নারগিস বেগমের ছেলে।

বিজ্ঞাপন
banner

স্থানীয় সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম গত এক বছর ধরে ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের পুখুরিয়া গ্রামের বৈন্যা প্রসাদ পূর্বপাড়া জামে মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত রোববার ভোরে তিনি ফজরের নামাজ পড়ান। তবে যোহরের নামাজের সময় থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর থেকেই স্থানীয়রা ও স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন।

বৈন্যা প্রসাদ পূর্বপাড়া জামে মসজিদের সভাপতি বিল্লাল উদ্দিন বলেন, আমাদের ইমাম সাহেব গত রোববার ফজরের নামাজ পড়িয়েছেন। কিন্তু যোহরের নামাজে হাজির না হওয়ায় আমরা খোঁজ শুরু করি। আজ সকালে তার লাশ নদীতে ভাসতে দেখি। বিষয়টি খুবই মর্মান্তিক।

ঘিওর থানার ওসি (তদন্ত) কোহিনূর ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। লাশ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222