স্কুলে নাচ-গানের শিক্ষক বাধ্যতামূলক করার দাবি আনু মুহাম্মদের

by hsnalmahmud@gmail.com

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ স্কুল পর্যায়ে নাচ-গানসহ সাংস্কৃতিক কর্মকাণ্ড বাধ্যতামূলক করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠাগার স্থাপন ও পাঠাগারভিত্তিক নিয়মিত ক্লাসেরও পরামর্শ দিয়েছেন।

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “স্কুল পর্যায়ের প্রতিটি প্রতিষ্ঠানে গান, নাচ, ছবি আঁকা ও খেলাধুলার শিক্ষক রাখা বাধ্যতামূলক করতে হবে। পাশাপাশি পাঠাগার রাখতে হবে এবং পাঠাগার ক্লাস নিয়মিত করতে হবে।”

বিজ্ঞাপন
banner

তিনি আরও বলেন, `সব ধর্মের জন্য আলাদা শিক্ষক নিশ্চিত করতে হবে, যাতে কোনো শিক্ষার্থীকে সংখ্যাগরিষ্ঠের ধর্মীয় ক্লাসে জোরপূর্বক অংশ নিতে বাধ্য না করা হয়।’

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222