যুক্তরাজ্যে মেট্রোপলিটন পুলিশ রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন নারীও রয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ডেইলি জং সূত্রে ব্রিটিশ গণমাধ্যমের খবরে বলা হয়, গ্রেস-এসেক্স অঞ্চল থেকে ৪১ বছর বয়সী এক পুরুষ এবং ৩৫ বছর বয়সী এক নারীকে আটক করা হয়েছে। একই এলাকায় পৃথক অভিযানে ৪৬ বছর বয়সী আরেক ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে।
মেট্রোপলিটন পুলিশের বরাতে জানানো হয়, অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ, তারা জাতীয় নিরাপত্তা আইন (ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট) এর ৩ নম্বর ধারা ভঙ্গ করে বিদেশি গোয়েন্দা সংস্থাকে সহযোগিতা করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিদের লন্ডনের একটি পুলিশ স্টেশনে নেওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
সূত্র: ডেইলি জং।
অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান
এআইএল/
