বায়তুল মোকারররম বইমেলা পরিদর্শন করেন খতিব মুফতি আব্দুল মালেক

by hsnalmahmud@gmail.com

আমানুল্লাহ নাবিল >>

রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে অনুষ্ঠিত আন্তর্জাতিক ইসলামী বইমেলা-২০২৫ গত কয়েক দিনে দর্শনার্থীদের পদচারণায় জমে উঠছে। মাসব্যাপী এ মেলা চলবে আগামী ১২ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। ছুটির দিনে খোলা থাকবে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত।

বিজ্ঞাপন
banner

গত শনিবার (১৩ সেপ্টেম্বর) ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন। উদ্বোধনের পর টানা বৃষ্টির কারণে দর্শনার্থীর সংখ্যা কিছুটা কমে গেলেও বর্তমানে তা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন আয়োজকরা।

আজ শুক্রবার জুমার নামাজের পর মেলায় পরিদর্শনে আসেন দেশের শীর্ষ আলেম ও জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহ। তিনি বায়তুল মোকাররমের পূর্ব চত্বরে স্থাপিত আরবি কিতাবাদির স্টল ঘুরে দেখেন এবং আয়োজকদের উদ্যোগের প্রশংসা করেন।

মুফতি আব্দুল মালেক মেলা পরিদর্শনের সময় উচ্ছ্বাস প্রকাশ করেন এবং ইসলামি জ্ঞানচর্চা ও কিতাব পাঠের প্রসারে এই উদ্যোগকে সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ আখ্যায়িত করেন।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222