নর্দায় ১১০০ পিস ইয়াবাসহ ৪ কারবারি গ্রেপ্তার

by Nur Alam Khan

রাজধানীর গুলশানের নর্দা এলাকায় অভিযান চালিয়ে ১১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ লাখ ৩৭ হাজার টাকাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিএমপির গুলশান থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন হেনা আক্তার, সৈকত ইসলাম, সিরাজ আহমেদ রিফাত ও খায়রুল ইসলাম।

বৃহস্পতিবার রাতে গুলশান থানার নর্দা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন
banner

গুলশান থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে গুলশান থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে নর্দা এলাকার একটি বাসায় কিছু মাদক কারবারি মাদকদ্রব্য ইয়াবা বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১১০০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রয়ের নগদ ২ লাখ ৩৭ হাজার টাকা ও ইয়াবা বিক্রয়ের খালি ২৫ পিস প্লাস্টিকের পলিথিন জিপার উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গুলশান থানায় একটি মামলা হয়েছে।

থানা সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্নস্থান থেকে ইয়াবা এনে রাজধানীতে বিক্রয় করত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

এনএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222