নবীজিকে কটূক্তি : আমিনুর শাহ গ্রেপ্তার

by Fatih Work

নিজস্ব প্রতিবেদক :: প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করায় আমিনুর শাহ নামে একজন ভিন্ন চিন্তার মানুষকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের মহিষদিয়া এলাকা থেকে আটক করা হয় তাকে। বুধবার (২৯ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার এসআই রাজিবুল ইসলাম। গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমিনুর শাহকে আজ (বুধবার) আদালতে তোলা হয়েছে।’

বিজ্ঞাপন
banner

অভিযোগ উঠেছে, গত রোববার (২৬ এপ্রিল) আমিনুর শাহ তার ফেসবুক থেকে নবীজিকে কটূক্তি করে একটি পোস্ট করেন। যা মুহূর্তেই ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে তার শাস্তির দাবিও ওঠে।

ফেসবুক পোস্টের পরদিন অর্থাৎ সোমবার (২৭ এপ্রিল) রাতে ক্ষুব্ধ জনতা আমিনুর শাহর বাড়ি ঘেরাও করে। তখন নিজের ভুলের জন্য প্রকাশ্যে ক্ষমা চান এই কনটেন্ট ক্রিয়েটর। তবে পরদিন মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে এলাকাবাসী বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানালে পুলিশ তাকে আটক করে।

দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শামীম হোসেন গণমাধ্যমকে জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে আমিনুর শাহর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়েছে। মামলাটি করেছেন শোল্লা ইউনিয়নের মহিষদিয়া গ্রামের স্থানীয় গ্রাম-পুলিশ মো. আলাউদ্দিন।

 

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222