জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নাম পরিবর্তন হচ্ছে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।
শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ১০টায় সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
হান্নান মাসউদ জানান, নাম পরিবর্তন নয়, বরং একাধিক দলের এনসিপির সঙ্গে একীভূত হওয়ার বিষয়ে আলোচনা চলমান।
ফেসবুক এক পোস্টে তিনি লেখেন, ‘একটা কথা স্পষ্ট, এনসিপির নাম পরিবর্তন হচ্ছে না। এক বা একাধিক দল এনসিপির সাথে একীভূত হওয়ার ব্যাপারে আলাপ আলোচনা চলছে। আর ইনশাআল্লাহ তরুণদের শক্তিসমূহ ঐক্যবদ্ধ হলে বাংলাদেশের রাজনীতিতে এক নতুন যুগের সূচনা হবে।’
উল্লেখ্য, আগামী সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও গণঅধিকার পরিষদের একীভূত হওয়ার চেষ্টা চলছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন দল দুটির বেশ কয়েকজন নেতা। এক্ষেত্রে তাদের মধ্যে একটি জোট গঠন হতে পারে।
এআইএল/
