ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। রোববার তিনটি দেশের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে, আলজাজিরা ও গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
পর্যায়ক্রমে স্বীকৃতির ঘোষণা আসে। প্রথম ঘোষণা আসে কানাডার পক্ষ থেকে, এরপর অস্ট্রেলিয়া এবং সর্বশেষ যুক্তরাজ্য ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়।
ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার বলেন, ‘শান্তি ও দ্বি-রাষ্ট্র সমাধান পুনর্জীবিত করতে, আমি আজ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করছি যে, যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।’
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, ‘কানাডা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে। একই সঙ্গে ফিলিস্তিনি ও ইসরায়েলের জন্য শান্তিপূর্ণ ভবিষ্যত গঠনে অংশীদারিত্বের প্রতিশ্রুতি দিচ্ছে।’
হাআমা/
