নির্বাচনে শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি

by Nur Alam Khan

আগামী ২৮ সেপ্টেম্বর থেকে অংশীজনদের সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথমে শিক্ষাবিদদের সঙ্গে সংলাপ। পরে জুলাই যোদ্ধা, নারীনেত্রী, পর্যেবক্ষক, সাংবাদিক ও রাজনৈতিক দল।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমদ সাংবাদিকদের এসব কথা বলেন।

বিজ্ঞাপন
banner

ইসি সচিব জানান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক পাচ্ছে না। কারণ সংসদ নির্বাচনের জন্য ইসির পাঠানো ১১৫ প্রতীকে শাপলা নেই। তবে নৌকা প্রতীক রয়েছে। তাই এনসিপি নিবন্ধন পেলে বিকল্প প্রতীক চেয়ে প্রস্তাব করার পরামর্শ দিয়েছেন সচিব।

তিনি জানান, সংসদ নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত করে কমিশনে পাঠিয়েছে আইনমন্ত্রণালয়।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222