সৌদি গ্র্যান্ড মুফতির ইন্তেকালে প্রধান উপদেষ্টার শোক

by naymurbd1999@gmail.com

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও সিনিয়র স্কলারস কাউন্সিলের প্রধান শেখ আব্দুল আজিজ আল শেখের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

স্থানীয় সময় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সৌদির রাজধানী রিয়াদে ইন্তেকাল করেন তিনি।

বিজ্ঞাপন
banner

শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, শেখ আব্দুল আজিজ আল শেখের ইন্তেকালে মুসলিম বিশ্ব এক মহান আলেম ও ইসলামী চিন্তার দিকনির্দেশক কণ্ঠস্বর হারাল।

ইসলামের সেবায় তার আজীবনের নিবেদন ও অমূল্য জ্ঞানচর্চা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে। একইসাথে ইসলামী বিশ্ব তার অনুপস্থিতি গভীরভাবে অনুভব করবে বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা।

শেখ আব্দুল আজিজ জেনারেল প্রেসিডেন্সি অব স্কলারলি রিসার্চ অ্যান্ড ইফতা এবং মুসলিম ওয়ার্ল্ড লিগের সুপ্রিম কাউন্সিলের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন। তার পাণ্ডিত্য ও নেতৃত্ব বিশ্বব্যাপী স্বীকৃত ছিল।

তিনি ১৯৬১ সালে রিয়াদের ইমাম মোহাম্মদ বিন সৌদ ইসলামিক ইউনিভার্সিটির শরিয়াহ কলেজে উচ্চশিক্ষা শুরু করেন এবং ১৯৬৫ সালে আরবি ও ইসলামি শরিয়াহ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222