শান্তিরক্ষায় গাজাসহ বিশ্বের যেকোনো স্থানে সেনা পাঠাতে প্রস্তুত ইন্দোনেশিয়া: প্রেসিডেন্ট

by Fatih Work

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো ঘোষণা করেছেন যে, গাজাসহ যেখানে প্রয়োজন সেখানে তার দেশের ২০ হাজার সেনা পাঠাতে প্রস্তুত।

বুধবার (২৪ সেপ্টেম্বর) ডেইলি জং সূত্রে জানা গেছে, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে তিনি বলেন, ইন্দোনেশিয়ার সেনাবাহিনীকে ইউক্রেনসহ যেকোনো অঞ্চলে পাঠানো যেতে পারে।

বিজ্ঞাপন
banner

প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো জোর দিয়ে বলেন, কোনো রাজনৈতিক বিরোধ মেটাতে সহিংসতা ব্যবহার করা যায় না।

নিজের বক্তব্যে তিনি জাতিসংঘের প্রতি আহ্বান জানান, গাজায় চলমান ধ্বংসযজ্ঞ বন্ধ করতে সংস্থা যেন সুস্পষ্ট ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করে।

সূত্র: ডেইলি জং।

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222