ইসরায়েল গণহত্যা না থামালে জাপান পাল্টা পদক্ষেপ নেবে: জাপানের প্রধানমন্ত্রীর

by Fatih Work

জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েল যদি গাজায় সামরিক অভিযান অব্যাহত রাখে, তবে জাপান বাধ্য হয়ে পাল্টা পদক্ষেপ নেবে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ডেইলি জং সূত্রে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ইশিবা ইসরায়েলকে গাজায় চলমান সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞাপন
banner

তিনি বলেন, ‘যদি অভিযান বন্ধ না হয়, তবে আঞ্চলিক শান্তি রক্ষায় জাপান প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’

জাতিসংঘের ৮০তম বার্ষিক অধিবেশনে দেওয়া ভাষণে তিনি ইসরায়েলের একতরফা সামরিক পদক্ষেপের কড়া সমালোচনা করে বলেন, ‘এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’

শিগেরু ইশিবা আরও জানান, জাপান দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে, যেখানে ফিলিস্তিনি ও ইসরায়েলিরা নিজেদের ভূমিতে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে। তিনি বলেন, ‘ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া হবে কি না— এটি প্রশ্ন নয়, আসল প্রশ্ন হলো কবে দেওয়া হবে।’

তিনি আরও সতর্ক করে বলেন, ‘গাজায় ভয়াবহ মানবিক বিপর্যয় চলছে, যা উপেক্ষা করা যাবে না। সংশ্লিষ্ট সব পক্ষকে অবশ্যই শান্তিপূর্ণ উপায়ে এ সমস্যার সমাধান করতে হবে।’

সূত্র: ডেইলি জং।

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222