গাজায় ফিলিস্তিনি স্নাইপারের গুলিতে ইসরায়েলি সেনা নিহত

by hsnalmahmud@gmail.com

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের হামলায় এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, নাহাল ব্রিগেডের ওই সেনা বুধবার সন্ধ্যায় একজন স্নাইপারের গুলিতে প্রাণ হারান।

ইসরায়েলি সংবাদমাধ্যম ঘটনাটিকে একটি “গুরুত্বপূর্ণ নিরাপত্তা ঘটনা” হিসেবে বর্ণনা করেছে। তারা জানিয়েছে, জটিল গোলাগুলির মধ্যে এ ঘটনা ঘটে, যা দখলদার বাহিনীর জন্য কঠিন পরিস্থিতি তৈরি করেছে।

বিজ্ঞাপন
banner

অন্যদিকে, হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেড দাবি করেছে, তাদের যোদ্ধারা গাজা সিটির দক্ষিণে তাল আল-হাওয়া এলাকায় আল-ইয়াসিন-১০৫ আরপিজি ব্যবহার করে দুটি ইসরায়েলি মেরকাভা ট্যাঙ্কে আঘাত হেনেছে। প্রতিরোধ আন্দোলনের দাবি, এ হামলায় ট্যাঙ্কের আরোহীরা নিহত বা আহত হয়েছেন।

এর একদিন আগে ইসরায়েলি সেনাবাহিনী গাজায় তাদের দুই সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছিল। এছাড়া প্রতিরোধ যোদ্ধাদের আরেক আক্রমণে গুরুতর আহত এক সেনা পরে মারা যায় বলে জানায় দখলদার বাহিনীর মুখপাত্র। সূত্র: আল-মায়াদিন

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222