সাতক্ষীরা জেলা আ.লীগ নেত্রী রত্না আটক

by amirulislamluqman20@gmail.com

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও কণ্ঠশিল্পী শামিমা পারভীন রত্নাকে আটক করেছে পুলিশ।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে শহরের সুলতানপুর ক্লাব এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন
banner

আটক রত্না সাতক্ষীরা শহরের বড়বাজার সড়কের সি‌টি মার্কেট এলাকার শওকত হোসেনের মেয়ে। তিনি জেলার সুপরিচিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান বর্ণমালা একাডেমির পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, আটক রত্নাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222