রাহুল গান্ধীর বুকে গুলি করার হুমকি কেরালার বিজেপি নেতার

by amirulislamluqman20@gmail.com

ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ করেছে কংগ্রেস। এ ঘটনায় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছে দলটি। টেলিভিশন অনুষ্ঠানে বিতর্ক চলাকালীন রাহুল গান্ধীর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেন কেরালা বিজেপির মুখপাত্র প্রিন্তু মহাদেব ।

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দেয়া চিঠিতে বলা হয়, সরকার যদি এ বিষয়ে ব্যবস্থা নিতে না পারে, তাহলে তা লোকসভায় বিরোধী দলনেতার বিরুদ্ধে হামলার ষড়যন্ত্র বলে বিবেচিত হবে।

বিজ্ঞাপন
banner

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে লেখা চিঠিতে কংগ্রেস অভিযোগ জানায়, বেজেপি নেতা প্রিন্তু মহাদেব রাহুল গান্ধীকে প্রাণনাশের হুমকি দিয়েছেন। কংগ্রেসের দাবি, মহাদেব একটি মালয়ালম টিভি চ্যানেলে চলমান বিতর্কের সময় রাহুল গান্ধীর প্রাণনাশের হুমকি দেন এবং বলেন ‘রাহুল গান্ধীর বুকে গুলি করা হবে’।

কংগ্রেস বলছে, ‘এটি ভুল করে বলা কোনো কথা নয়, অসাবধানতাপূর্ণ কোনো বক্তব্যও নয়। এটি লোকসভার বিরোধীদলীয় নেতার জন্য ইচ্ছাকৃত এবং ভয়াবহ প্রাণনাশের হুমকি।’

কংগ্রেসের সাধারণ সম্পাদক বলেন, ক্ষমতাসীন দলের মুখপাত্রের এই ধরনের ভয়ানক শব্দ কেবল রাহুল গান্ধীর জীবনকেই বিপন্ন করে না, সংবিধান, আইনের শাসন এবং প্রতিটি নাগরিকের মৌলিক সুরক্ষা নিশ্চয়তাকেও দুর্বল করে।

সূত্র: হিন্দুস্তান টাইমস।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222