শাপলা চত্বর হত্যাযজ্ঞ আওয়ামী সরকার ধামাচাপা দেয়ার চেষ্টা করেছিল: শিক্ষা উপদেষ্টা

by Fatih Work

জঙ্গি নাটকের বিচার করতে সরকার বদ্ধ পরিকর বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।

বুধবার (১ অক্টোবর) দুপুরে সরকারি মাদরাসা-ই-আলিয়া ঢাকা-এর ২৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিষ্ঠানটির অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বিজ্ঞাপন
banner

শিক্ষা উপদেষ্টা বলেন, অতীতে ধর্মীয় বিশ্বাসের কারণে নানা ধরনের হয়রানির শিকার হতে হয়েছে। মানুষের পোশাকের কারণে, তারা নাগরিক মর্যাদা নিয়ে যে এক জায়গা থেকে আরেক জায়গায় নিরাপদে চলাচল করবেন- সেটি করতে পারেন নি। আমরা জানি এখানে কিভাবে জঙ্গি নাটক সাজানো হয়েছে। এদের বিচার করার জন্য সরকার বদ্ধ পরিকর।

শাপলা গণহত্যাকাণ্ডের কথা উল্লেখ করে তিনি বলেন, আমি নিজে বলতে পারি, শাপলা চত্বরে যে হত্যাযজ্ঞ হয়েছিল সরকার সেটিকে ধামাচাপা দেয়ার চেষ্টা করেছিল। সেইসাথে যারা নিজেদের বুদ্ধিজীবী মনে করেন তাদের বিরাট একটা অংশ নীরব ছিলেন। নীরব থাকার মাধ্যমে ওই হত্যাযজ্ঞকে তারা বৈধতা দিয়েছিলেন। ইতিহাসকে মুছে ফেলার পরিকল্পনা ছিল। সত্যকে ধামাচাপা দেয়া যায় না।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222