আ.লীগ হিন্দু ধর্মালম্বীদের ভোট ব্যাংক বানিয়ে ব্যবহার করত: তথ্য উপদেষ্টা

by Nur Alam Khan

আওয়ামী লীগ হিন্দু ধর্মালম্বীদের ভোট ব্যাংক বানিয়ে ব্যবহার করতো। তবে বাংলাদেশ আর আগের জায়গায় যাবে না বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় ঢাকেশ্বরী মন্দিরে দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন
banner

তথ্য উপদেষ্টা বলেন, শেখ হাসিনা হিন্দুদের বিশ্বাস করাতে চেয়েছিলেন যে তিনি তাদের পাশে রয়েছেন। কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরাই পুরো বাংলাদেশে হিন্দুদের জমি দখল করেছে। আমার এলাকাতেও দলটির নেতাকর্মীরা এই কাজ করেছে।

এ সময় কোথাও কোনও হামলা হলে রাষ্ট্র দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান মাহফুজ আলম। তিনি বলেন, এবার রাষ্ট্র তার দায় এড়াবে না।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222