বনানীতে ১১তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

by Abid

রাজধানীর অভিজাত ও ব্যস্ততম এলাকা বনানীতে একটি ১১তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বনানীর ১২ নম্বর রোডের ৪২ নম্বর বাড়ির ওই ভবনের ১১তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট।

বিজ্ঞাপন
banner

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভবনটির ১১তলায় একটি কাপড়ের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কাপড়ের স্তূপ থাকায় দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে এবং কালো ধোঁয়ায় চারপাশ আচ্ছন্ন হয়ে যায়। এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তারা আগুনের সংবাদ পান। বর্তমানে পাঁচটি ইউনিট পর্যায়ক্রমে আগুন নেভাতে এবং তা যেন নিচের তলাগুলোতে ছড়িয়ে না পড়ে, সেজন্য কাজ করছে।

তাৎক্ষণিকভাবে আগুনের সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। ভবনের ভেতর কোনো ব্যক্তি আটকে রয়েছেন কি না, তা খতিয়ে দেখছেন উদ্ধারকর্মীরা। ব্যস্ত সড়ক হওয়ায় এবং কৌতূহলী জনতার ভিড়ের কারণে ফায়ার সার্ভিসের গাড়ি চলাচলে বেগ পেতে হচ্ছে বলে জানা গেছে। তবে দ্রুততম সময়ের মধ্যে আগুন পূর্ণ নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222