বিএনপি বিশ্বাস করে ঐক্য ও সম্প্রীতি ছাড়া উন্নত বাংলাদেশ গড়া সম্ভব নয়- মহসিন হোসেন বিদ্যুৎ

by Fatih Work

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি:
শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে নরসিংদীর রায়পুরায় বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন নরসিংদী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি, নরসিংদী কলেজ এর সাবেক জিএস, আগামী সংসদ নির্বাচনে নরসিংদী-৫ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এ জেলা মধ্যে সবচেয়ে গায়েবী মামলার আসামী বার বার কারা নির্যাযিত নেতা মহসিন হোসেন বিদ্যুৎ। জেলা ও উপজেলা  বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দলসহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী নিয়ে মহসিন হোসেন বিদ্যুৎ এর বসবাসরত নরসিংদী বাসা থেকে বিশাল গাড়ী বহর নিয়ে নিজ জন্মভুমি রায়পুরায় আগমন ঘটলে দলীয় নেতাকর্মীসহ স্থানীয়রা ফুল দিয়ে বরণ করে তাকে স্বাগত জানান।
গতকাল রাতে নরসিংদীর রায়পুরায় বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনের সময় মহসিন হোসেন বিদ্যুৎ ভক্ত ও উৎসবপ্রেমীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজা উদযাপনের সার্বিক খোঁজখবর নেন। পাশাপাশি তিনি তার ব্যক্তিগত তহবিল থেকে বিভিন্ন পূজা মন্ডপ পরিচালনা কমিটির কাছে আর্থিক অনুদান প্রদান করেন।
রায়পুরায় বিভিন্ন পূজামন্ডপ পরির্দশন কালে মহসিন হোসেন বিদ্যুৎ বলেন, বিএনপি সংখ্যালঘু ও সংখ্যাগুরু এ কথায় বিশ্বাস করে না। আমরা সবাই বাংলাদেশের নাগরিক। আমরা সবাই বংলাদেশি ভাই ভাই। আমরা সবাই সমান। ‘বিএনপি বিশ্বাস করে ঐক্য ও সম্প্রীতি ছাড়া উন্নত বাংলাদেশ গড়া সম্ভব নয়। সবাই মিলেমিশে শান্তিপূর্ণ সমাজ গড়তে হবে। সংখ্যালঘু বা অন্য কোনো নাগরিকের ধর্মীয় স্বাধীনতার উপর কোনো বাঁধা থাকা উচিত নয়। প্রত্যেক নাগরিককে নিরাপদ ও আনন্দঘন পরিবেশে তাদের ধর্মীয় অনুষ্ঠান উদযাপন করার সুযোগ নিশ্চিত করতে হবে। তিনি আরো বলেন, এ উপলক্ষ্যে বিগত দিনের তুলনায় এ বছর স্থানীয়দের মধ্যে উৎসবের আনন্দ বৃদ্ধি পেয়েছে এবং পূজা মন্ডপগুলিতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নরসিংদী জেলা বিএনপির সভাপতি খাইরুল কবির খোকন ও সেক্রেটারী আলহাজ¦ মনজুর এলাহীর নেতৃত্বে সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে অতন্ত  প্রহরী হিসেবে সঠিক ভাবে দায়িত্ব পালন করে অন্যরকম দৃষ্টান্ত স্থাপন করেছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগনের ভোটে বিএনপি সরকার নির্বাচিত হতে পারলে বিএনপির তারেক রহমানের নেতৃত্বে প্রতিটি পুজামন্ডপে সরকারী অর্থায়নে নান্দনিক মন্দির নির্মান করা হবে। তিনি আরো বলেন, আমার রায়পুরার জনগন কোন সময় কোন সমস্যার সম্মুক্ষীন হলে আমি জানার সাথে সাথে বিদ্যুৎগতিতে নিরসনের জন্য চেষ্টার চালানো হবে। শান্তিপূর্নভাবে দায়িত্ব পালন করার জন্য নবাগত জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার ও থানা অফিসার ইনর্চাজ এবং দলীয় নেতৃবৃন্দসহ স্থানীয় জনগনকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
বিভিন্ন পুজামন্ডপে বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপি সহ অর্থ বিষয়ক সম্পাদক, রায়পুরা বিএনপির সাবেক আহবায়ক ও রায়পুরা পৌরসভা ২ বারের সাবেক মেয়র আলহাজ¦ আঃ কুদ্দুস মিয়া, নরসিংদী জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো: নাজমুল হক ভুইয়া মোহন, রায়পুরা পৌর বিএনপির সাধারন সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, নরসিংদী জেলা বিএনপি নেতা শাহজান সরকার সুহাগ, রায়পুরা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক ও যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান ভুট্রো, রায়পুরা উপজেলা যুবদল আহবায়ক আলফাজ উদ্দীন মিঠু, নরসিংদী জেলা যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, রায়পুরা পৌর যুবদলের সাধারন সম্পাদক সুমন নেওয়াজ, রায়পুরা উপজেলা মহিলা দলের সভাপতি আফরিনা আসাদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক বিল্লাল হোসেন, রায়পুরা পৌরমহিলা দলের সভাপতি আসমা আক্তার, রায়পুরা উপজেলা শ্রমিকদল সভাপতি মুছা মিয়া, রায়পুরা পৌর যুবদল সি: যুগ্ম আহবায়ক মো: সাইফুল ইসলাম ও যুগ্ম আহবায়ক মো: সুমন মিয়া, রায়পুরা পৌর যুবদল যুগ্ম আহবায়ক মো: কামাল মিয়া, রায়পুরা পৌরসভা তাঁতীদল আহবায়ক শহিদুল ইসলাম (চান মিয়া) ও সদস্য সচিব মো: বাদল মিয়া, রায়পুরা পৌরসভা মৎস্যজীবি দল সাধারন সম্পাদক মো: জালাল মিয়া, রায়পুরা পৌরসভা স্বেচ্ছাসেবক দল সি: সহসভাপতি মো: দুলাল মিয়া সহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।

এমএআর/

বিজ্ঞাপন
banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222