ফ্লোটিলায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে তুরস্কের ‘আইনি যুদ্ধ’ শুরু

by amirulislamluqman20@gmail.com

গাজামুখী ‘গ্লোবাল সামুদ ফ্লোটিলা’তে ইসরায়েলি হামলা ও তুর্কি নাগরিকদের আটক করার ঘটনায় ইস্তাম্বুলের প্রধান প্রসিকিউটরের দফতর আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করেছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) এক্সপ্রেস নিউজ সূত্রে তুর্কি গণমাধ্যমের খবরে বলা হয়, এই তদন্ত জাতিসংঘের সমুদ্র আইনবিষয়ক কনভেনশনের আলোকে পরিচালিত হচ্ছে।

বিজ্ঞাপন
banner

প্রসিকিউটর কার্যালয়ের বিবৃতিতে জানানো হয়, ইসরায়েলি নৌবাহিনী আন্তর্জাতিক জলসীমায় অভিযান চালিয়ে ২৪ জন তুর্কি নাগরিককে আটক করেছে। এছাড়া মোট ৩০ জনকে হেফাজতে নিয়ে ইউরোপে নির্বাসনের প্রস্তুতি শুরু করেছে।

তদন্তে ‘স্বাধীনতা থেকে বঞ্চিতকরণ, পরিবহন দখল বা জবরদস্তি আটক, লুটপাট, সম্পদের ক্ষতি এবং সহিংসতা’–এর মতো অপরাধগুলো বিবেচনায় নেওয়া হবে বলে প্রসিকিউটর অফিস জানিয়েছে।

হামলার ঘটনায় বিশ্বব্যাপী ইসরায়েলি পদক্ষেপের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করা হচ্ছে। মানবাধিকার সংগঠনগুলোও এটিকে প্রকাশ্য আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসেবে নিন্দা করেছে।

সূত্র: এক্সপ্রেস নিউজ।

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222