খতমে নবুওয়ত ঢাকা মহানগর চকবাজার কমিটি গঠন

by Fatih Work

আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের ঢাকা মহানগর লালবাগ জোনের চকবাজার থানা কমিটি গঠন উপলক্ষে গত বুধবার (১ অক্টোবর) ইসলামবাগ মাদরাসায় এক সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন মাওলানা জসিম উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী।

বিজ্ঞাপন
banner

সভায় মাওলানা জসিম উদ্দিনকে সভাপতি, মুফতি শিবলী খানকে সেক্রেটারি এবং মাওলানা জুনায়েদ আইয়ূবীকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী বলেন, সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের উদ্যোগে আগামী ১৫ নভেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে বিভিন্ন দেশের খ্যাতিমান ইসলামি স্কলারগণ অংশ নেবেন ইনশাআল্লাহ। আসন্ন সেই মহাসম্মেলনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে সফল করার জন্য দেশের সর্বস্তরের উলামায়ে কেরামসহ আপামর তৌহিদী জনতার প্রতি আহ্বান জানাচ্ছি।

এ সময় উপস্থিত ছিলেন, মাওলানা যুবায়ের আহমদ, মুফতী সাখাওয়াত হুসাইন রাজী, মাওলানা মুজিবুর রহমান হামীদী, মাওলানা এনামুল হক মূসা, মাওলানা সুলতান মুহিউদ্দিন, মাওলানা আব্দুল্লাহ্ ইয়াহইয়া, মাওলানা রাশেদ বিন নূর, মাওলানা আব্দুল কাইউম কাসেমী, মুফতী নাসির উদ্দীন, মাওলানা ইয়ামিন হুসাইন আজমী, মুফতী নিজাম উদ্দিন, মাওলানা হিফজুর রহমান, মুফতি রশিদ আহমদ নাঈম, মাওলানা মাসুম বিল্লাহ, মাওলানা হাবিব আহমদ, মাওলানা শহীদুল্লাহ, মাওলানা সুহাইল আহমেদ, মাওলানা সোলাইমান ঢাকবী, মুফতি মোফাজ্জল হোসেন, মুফতি মাহমুদ জাব্বার, মাওলানা আমিনুল ইহসান, মাওলানা জাবেদ কাসেমীসহ প্রমুখ নেতৃবৃন্দ।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222