সিনিয়র তামিমকে ছুঁয়ে ফেললেন জুনিয়র তামিম

by Fatih Work

এশিয়া কাপের ব্যর্থতায় একাদশ থেকে জায়গা হারানোর পর আফগানিস্তান সিরিজের প্রথম ম্যাচ দিয়ে দলে ফিরলেন তানজিদ হাসান তামিম। ৩৭ বলে ৫১ রানের চমৎকার ইনিংসে তিনি রাঙালেন নিজের প্রত্যাবর্তনী ম্যাচ। একইসঙ্গে নিজের আইডল তামিম ইকবালকেও ছুঁয়ে ফেললেন ২৫ ছুঁইছুঁই এই ওপেনার। তাও কিনা সিনিয়র তামিমের চেয়ে অর্ধেকেরও কম ম্যাচ খেলে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ওপেনিংয়ে নেমে ৩৫ ইনিংসে তানজিদ তামিমের পঞ্চাশছোঁয়া ইনিংস এখন ৮টি। ইনিংস সূচনা করতে নেমে ২৭.২৫ গড় ও ১২৮.৮১ স্ট্রাইক রেটে তার সংগ্রহ ৮৪৫ রান। প্রায় ১৩ বছরের টি-টোয়েন্টিতে ক্যারিয়ারে তামিম ইকবাল ওপেনিংয়ে ৭৪ ইনিংস খেলে পঞ্চাশ ছুঁতে পেরেছিলেন তানজিদ তামিমের সমান ৮ ম্যাচেই। তিনি ৭ ফিফটির সঙ্গে করেছিলেন দেশের প্রথম সেঞ্চুরিও। সব মিলিয়ে ওপেনিংয়ে ২৪.৬৫ গড় ও ১১৭.৪৭ স্ট্রাইক রেটে তামিম ইকবালের সংগ্রহ ১৭০১ রান।

বিজ্ঞাপন
banner

বাংলাদেশের ওপেনারদের মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ফিফটির মালিক লিটন কুমার দাস। ৬৯ ম্যাচের মধ্যে ১০টিতে খেলেছেন পঞ্চাশছোঁয়া ইনিংস।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222