রাজধানী থেকে নিখোঁজ মাদরাসা ছাত্র, সন্ধান চায় পরিবার

by Nur Alam Khan

রাজধানীর দিলুরোড এলাকার এক মাদরাসা ছাত্র হামদুল্লাহ রাইয়ান নিখোঁজ হয়েছেন। পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাননি। এ ঘটনায় পরিবার চরম উদ্বেগ ও দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন।

হামদুল্লাহ রাইয়ানের বাবা মুফতি মোহাম্মাদুল্লাহ সাদেকি জানান, তার ছেলে দিলুরোড মাদরাসার মেধাবী ছাত্র। ২০২২ সাল থেকে কিছুটা মানসিক অসুস্থতায় ভুগছে। নিখোঁজ হওয়ার পর থেকে তিনি সর্বত্র খোঁজ করেও কোনো তথ্য পাননি। বিষয়টি জানিয়ে হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে। জিডি নম্বর—৩০।

বিজ্ঞাপন
banner

তিনি বলেন, “আমার ছেলে হামদুল্লাহ রাইয়ান দীর্ঘদিন ধরে ধর্মীয় শিক্ষা অর্জনে মনোনিবেশ করেছে। তাকে খুঁজে পেতে দেশবাসীর সহযোগিতা কামনা করছি।”

পরিবার জানায়, নিখোঁজ হওয়ার সময় রাইয়ানের কাছে কোনো মোবাইল ফোন বা ট্র্যাকিং ডিভাইস ছিল না, ফলে অবস্থান শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।

হামদুল্লাহ রাইয়ানের বয়স ১৯ বছর, উচ্চতা ৫ ফুট ৯ ইঞ্চি, গায়ের রং উজ্জ্বল শ্যামলা। তিনি দিলুরোড মাদরাসার মিশকাত জামাতের ছাত্র ছিলেন। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল খয়েরি রঙের পাঞ্জাবি ও পায়জামা।

পরিবার হামদুল্লাহ রাইয়ানের দ্রুত ও নিরাপদ প্রত্যাবর্তনের জন্য দেশবাসীর কাছে আন্তরিক সহযোগিতা চেয়েছে। পরিচিতজন, সহপাঠী ও সকল শুভাকাঙ্ক্ষীদের সামাজিক মাধ্যমে তথ্য শেয়ার করার পাশাপাশি তার খোঁজে সহায়তা করার অনুরোধ জানিয়েছে।

যদি কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান বা কোনো তথ্য পান, তবে যোগাযোগের অনুরোধ করা হচ্ছে নিম্নোক্ত নম্বরে—
বাবা: মুফতি মোহাম্মাদুল্লাহ সাদেকি –  ০১৯৩৭০৪০৪২৪
সেজো চাচা: মুফতি শহিদুল্লাহ মাহবুবি – ০১৬২৩৭৮৬৪২৩

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222