নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৪৭ জন নিহত

by amirulislamluqman20@gmail.com

নেপালে টানা প্রবল বৃষ্টি, ভূমিধস ও বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। বিদেশি সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, গত তিন দিনে প্রাকৃতিক দুর্যোগে অন্তত ৪৭ জনের মৃত্যু হয়েছে এবং আরও ৫ জন নিখোঁজ রয়েছেন।

রবিবার (৫ অক্টোবর) ডেইলি জং সূত্রে জানা গেছে, প্রবল বর্ষণের কারণে দেশের বিভিন্ন এলাকায় সড়কগুলো জলমগ্ন হয়ে পড়েছে এবং একাধিক সেতু ভেসে গেছে। কর্তৃপক্ষ জানায়, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন
banner

অন্যদিকে ভারতের দার্জিলিং শহরেও প্রবল বৃষ্টি ও ভূমিধসে কমপক্ষে ৭ জন প্রাণ হারিয়েছেন।

নেপালি কর্তৃপক্ষ দুর্ঘটনা ও প্রাণহানির পরিপ্রেক্ষিতে আগামী দুই দিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে। পাশাপাশি, নদীর তীরে বসবাসরত বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র: ডেইলি জং

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222