সুদের টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় বৃদ্ধকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন, গ্রেপ্তার ১

by amirulislamluqman20@gmail.com

কুমিল্লার চান্দিনায় সুদের টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় আলী আকবর (৭০) নামের এক বৃদ্ধকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের রসুলপুর গ্রামের আবুল কালামের ছেলে বোরহান এ ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে।

সোমবার (৬ অক্টোবর) বিকেলে প্রায় আড়াই ঘণ্টা ধরে আলী আকবরকে একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এ সময় তার হৃদযন্ত্রের সমস্যা দেখা দিলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বিজ্ঞাপন
banner

স্থানীয়রা ও ভুক্তভোগীর ছেলে ইব্রাহীম জানান, আলী আকবর রসুলপুর গ্রামের মোল্লা বাড়ির মৃত আজগর মিয়ার মেয়ের জামাই। একই গ্রামের আবুল কালাম ও তার ছেলে বোরহান দীর্ঘদিন ধরে সুদের ব্যবসা করে আসছেন। দুই বছর আগে আলী আকবর বোরহানের কাছ থেকে ৭০ হাজার টাকা ঋণ নেন। পরে বোরহান সুদসহ ১ লাখ ৫০ হাজার টাকা দাবি করে টাকার জন্য চাপ দিতে থাকেন। টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় সোমবার তাকে ধরে নিয়ে রসুলপুর গ্রামের মধ্যপাড়া মসজিদসংলগ্ন সড়কের পাশে বিদ্যুতের খুঁটিতে বেঁধে নির্যাতন করে।

ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে মুহূর্তেই তীব্র সমালোচনার ঝড় ওঠে। এলাকাবাসী দ্রুত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িত একজনকে আটক করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222