দারুল উলুম দেওবন্দে আফগান পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকী

by hsnalmahmud@gmail.com

হাসান আল মাহমুদ >>

ভারতের ঐতিহ্যবাহী ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ সফর করেছেন আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও তালেবান সরকারের অন্যতম শীর্ষ নেতা মাওলানা আমির খান মুত্তাকী।

বিজ্ঞাপন
banner

ভারত সফরের অংশ হিসেবে শনিবার সকালে তিনি উত্তর প্রদেশের সাহারানপুর জেলার দেওবন্দে পৌঁছান। সেখানে পৌঁছে দারুল উলুমের মুহতামিমসহ শীর্ষ আলেমদের সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় তিনি দেওবন্দের দারুল হাদিসের দরস দেন।

সাক্ষাৎকালে মাওলানা মুত্তাকী দারুল উলুমের ভূমিকা ও অবদানের প্রশংসা করেন এবং বলেন, “দেওবন্দ শুধু ভারতের নয়, বরং পুরো ইসলামী বিশ্বের একটি দিশারী প্রতিষ্ঠান। এখান থেকে যে চিন্তা ও শিক্ষা ছড়িয়ে পড়েছে, তা আফগানিস্তানসহ বিশ্বের বহু দেশে ইসলামী চেতনার পুনর্জাগরণ ঘটিয়েছে।”

দেওবন্দের পক্ষ থেকে অতিথিকে স্বাগত জানানো হয় এবং তাকে স্মারক ও দোয়ার মাধ্যমে সম্মাননা প্রদান করা হয়।

এ সফরকে কেন্দ্র করে দেওবন্দ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সফরটি ভারত-আফগান সম্পর্কের নতুন অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।

উল্লেখ্য, মাওলানা আমির খান মুত্তাকী বর্তমানে ভারতের সরকারি আমন্ত্রণে নয়াদিল্লি সফরে রয়েছেন। সেখানে তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন এবং দুই দেশের পারস্পরিক সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা করেছেন।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222