আরবিয়া ও আল-হাদাস চ্যানেলের প্রতিবেদকরা জানিয়েছেন, রোববার সকাল থেকে রফা সীমান্ত পারাপার দিয়ে খাদ্য ও অন্যান্য মানবিক সহায়তা বহনকারী ডজনখানেক ট্রাক আবু সালেম হয়ে গাজার উদ্দেশে রওনা দিয়েছে।
প্রকাশিত ছবিতে দেখা গেছে, রোববার সকাল ৬টার দিকে প্রায় ৪০০টি ত্রাণবাহী ট্রাক রফা থেকে আবু সালেম ও আল-আউজা ক্রসিংয়ের পথে গাজায় প্রবেশের উদ্দেশে যাত্রা করে।
প্রথম ঘণ্টায়ই ৯০টি ট্রাক মিশরের দিক থেকে রফা সীমান্ত পেরিয়ে আবু সালেম ও আল-আউজা পর্যন্ত পৌঁছায়, সেখান থেকে এই সহায়তা গাজায় পাঠানো হবে।
উল্লেখ্য, মার্চ মাসের পর এই প্রথমবার আল-আউজা ক্রসিংয়ের মাধ্যমে ত্রাণ পাঠানো হচ্ছে, কারণ এবার বিপুল সংখ্যক ট্রাক গাজায় প্রবেশের অনুমতি পেতে যাচ্ছে।
সূত্রমতে, সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে যাতে আগামী মঙ্গলবার রফা ক্রসিং ফিলিস্তিনের দিক থেকে খোলা যায় এবং গাজা থেকে আহত, রোগী, সাধারণ নাগরিক, বিদেশি ও দ্বৈত নাগরিকত্বধারী ব্যক্তি এবং মিশরে আটকে পড়া মানুষদের যাতায়াতের সুযোগ সৃষ্টি হয়।
সূত্র: আল আরাবিয়া।
অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান
এআইএল/
