নির্বাচন কমিশনের সঙ্গে জামায়াতে ইসলামীর বৈঠক

by Fatih Work

নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল।

সোমবার (১৩ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে নির্বাচন ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন
banner

প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব এই বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে জামায়াতে ইসলামীর পক্ষে নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল অংশ নিয়েছে।

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের সার্বিক প্রস্তুতিসহ জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে দলের আলোচনার প্রেক্ষিতে নানা সুপারিশ ইসির সঙ্গে জামায়াতের বৈঠকে উঠে আসে।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222