রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযানে ২০ জন গ্রেফতার

by Fatih Work

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানা পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, সোমবার (১৩ অক্টোবর ২০২৫) দিনব্যাপী বিশেষ এই অভিযান চালানো হয়। এ সময় থানা এলাকার বিভিন্ন স্থান থেকে ২০ জনকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন
banner

গ্রেফতারকৃতরা হলো—মোস্তফা বিশ্বাস নাসিম (২), কামাল (৩৭), জীবন (২৪), ওয়াহিদ (১৮), রবিন (২৬), জসিম (৩৫), রাব্বি (২১), শাহাবুদ্দিন (৩৮), জুয়েল (৪৫), মুখলেসুর রহমান (২০), মৃদুল সৌরভ (২৮), মানিক (৪৮), বাচ্চু মিয়া (২৭), সেলিম (২৪), মিঠুন (৩০), চান মিয়া (৪৫), সোহেল মাতাব্বর (২৭), আলী রাজ (২৫), আজিজুল হক (৫০) এবং হনুফা (৩৫)।

মোহাম্মদপুর থানা সূত্রে আরও জানা গেছে, গ্রেফতারকৃতদের মধ্যে কেউ নিয়মিত মামলার আসামি, আবার কেউ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222