গাজার ৬ লাখ শিশু ৩ বছর ধরে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত

by amirulislamluqman20@gmail.com

ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ (UNRWA) জানিয়েছে, গাজার প্রায় ৬ লাখ ৫০ হাজার শিশু টানা তিন বছর ধরে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত রয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) টিআরটি গ্লোবাল সূত্রে প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি জানায়, গাজায় শিশুরা টানা ৩ বছর ধরে স্কুলে যেতে পারছে না। প্রায় ৬ লাখ ৬০ হাজার ছেলে ও মেয়ে শিশুর জন্য আবার শিক্ষায় ফিরে আসা শুধু পড়াশোনায় অংশ নেওয়ার বিষয় নয়, বরং গভীর মানসিক আঘাত থেকে সুস্থ হয়ে ওঠারও সূচনা।’

বিজ্ঞাপন
banner

ইউএনআরডব্লিউএ আরও জানায়, ‘গাজায় সবচেয়ে বড় মানবিক সহায়তাকারী সংস্থা হিসেবে আমরা এই শিশুদের পাশে থাকতে প্রস্তুত।’

সংস্থার পররাষ্ট্র সম্পর্কবিষয়ক পরিচালক তামারা আল-রিফায়ী বলেন, ‘শিক্ষা ও জ্ঞানের পথে শিশুদের পুনরায় ফিরিয়ে আনা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’

জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় দপ্তর জানায়, ইসরায়েলের টানা হামলায় গাজার ৯৭ শতাংশ বিদ্যালয় ভবন আংশিক বা সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে।

ইসরায়েল গত ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় চালানো অভিযানে প্রায় ৬৮ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

গত সপ্তাহে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। প্রথম ধাপে বন্দি বিনিময়ের অংশ হিসেবে ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিনিময়ে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেওয়া হয়েছে। চুক্তির পরিকল্পনায় গাজার পুনর্গঠন ও হামাসবিহীন একটি নতুন প্রশাসনিক কাঠামো গঠনের বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে।

সূত্র: টিআরটি গ্লোবাল।

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222