বেতন না পেয়ে ভারতের কর্ণাটকে সরকারি কর্মচারীর আত্মহত্যা

by Fatih Work

ভারতের কর্ণাটক রাজ্যে দুই বছরেরও বেশি সময় ধরে বেতন না পেয়ে এবং ধারাবাহিক মানসিক নির্যাতনের শিকার হয়ে এক সরকারি কর্মচারী আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে হোনগনুরু গ্রামপঞ্চায়েত কার্যালয়ের সামনে।

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, মৃত কর্মচারীর নাম চিক্কোসা নাইকা। তিনি ২০১৬ সাল থেকে হোনগনুরু গ্রামপঞ্চায়েতে পানি সরবরাহ বিভাগের কর্মী হিসেবে কাজ করছিলেন।

বিজ্ঞাপন
banner

প্রতিবেদন অনুযায়ী, গত ২৭ মাস ধরে তিনি কোনো বেতন পাননি। একাধিকবার স্থানীয় কর্মকর্তাদের কাছে বেতন প্রদানের অনুরোধ জানান এবং অসুস্থতার কারণে পদত্যাগপত্রও জমা দেন, কিন্তু তবুও কর্তৃপক্ষ তার আবেদন উপেক্ষা করে।

আত্মহত্যার আগে চিক্কোসা নাইকা একটি চিঠি রেখে যান। তাতে তিনি লিখেছেন, পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার ও গ্রামপঞ্চায়েতের সভাপতি নিয়মিত তাকে মানসিকভাবে হয়রানি করতেন। তিনি ছুটি চাইলে বিকল্প কর্মী খুঁজে আনতে বলা হতো এবং প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অফিসে থাকতে বাধ্য করা হতো।

ঘটনার পর পুলিশ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে এসসি/এসটি আইনের অধীনে মামলা দায়ের করেছে। এছাড়া জেলা পঞ্চায়েতের প্রধান নির্বাহী কর্মকর্তা দায়িত্বে অবহেলা ও সরকারি সেবা বিধি লঙ্ঘনের অভিযোগে ডেভেলপমেন্ট অফিসারকে সাময়িকভাবে বরখাস্ত করেছেন।

সূত্র: ডেইলি জং।

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222