আব্দুল্লাহ কাসিম আজওয়াদ >>
নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার সুতিয়াপাড়া জামে মসজিদের ইমাম ও তাঁর পর্দাশীল স্ত্রীকে রাতভর নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বৃহত্তর উত্তরা উলামা পরিষদ এবং বন্দ উষান ইত্তেহাদুল উলামা পরিষদ।
বৃহত্তর উত্তরা উলামা পরিষদ এক বিবৃতিতে জানায়—এই জঘন্য ও অমানবিক ঘটনা শুধু একজন ব্যক্তির ওপর নির্যাতন নয়, বরং ধর্ম, মানবতা ও ন্যায়বিচারের ওপর সরাসরি আঘাত। সংগঠনটি দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।
বিবৃতিতে বলা হয়, “একজন ইমামকে অপমান ও নির্যাতন গোটা মুসলিম সমাজের মর্যাদার ওপর আঘাতের শামিল। প্রশাসনের নীরবতা ও কার্যকর পদক্ষেপের অভাব গভীর উদ্বেগের বিষয়।” সংগঠনটি ইমাম ও তাঁর পরিবারের নিরাপত্তা, চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ এবং ধর্মীয় ব্যক্তিত্বদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানায়।
একইভাবে বন্দ উষান ইত্তেহাদুল উলামা পরিষদও এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছে—ইমাম ও তাঁর স্ত্রীকে রাতভর নির্যাতন একটি সভ্য সমাজে অকল্পনীয়। সংগঠনের সভাপতি আব্দুল আজিজ কাসেমী ও সেক্রেটারি মুফতি নুরে আলম শাহিন যৌথ বিবৃতিতে বলেন, “এই ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করা সময়ের দাবি। অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে।”
উভয় সংগঠনই প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে, ভবিষ্যতে যেন এ ধরনের নৃশংস ঘটনার পুনরাবৃত্তি না ঘটে—সে জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে।
হাআমা/
