‘ছেলেকে আরএসএস থেকে মেয়েকে বিজেপি থেকে বাঁচান’: প্রকাশ রাজ

by amirulislamluqman20@gmail.com

বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজ আবারও ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও চরমপন্থী সংগঠন আরএসএস এর বিরুদ্ধে তীব্র অবস্থান নিয়েছেন। তিনি দেশজুড়ে অভিভাবকদের উদ্দেশে আহ্বান জানিয়েছেন, যেন তারা নিজেদের সন্তানদের ‘ঘৃণা ও সাম্প্রদায়িক রাজনীতি’ থেকে দূরে রাখেন।

অভিনেতা প্রকাশ রাজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) এ একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)–নির্মিত ছবি শেয়ার করেছেন। ছবিটিতে একটি ছেলে ও একটি মেয়েকে দেখা যায়, তাদের টি–শার্টে লেখা, ‘ছেলেকে আরএসএস থেকে বাঁচান, মেয়েকে বিজেপি থেকে বাঁচান।’

বিজ্ঞাপন
banner

এই পোস্টের মাধ্যমে প্রকাশ রাজ অভিভাবকদের সতর্ক করে বলেন, রাজনীতির নামে যে বিদ্বেষ ও বিভাজন ছড়ানো হচ্ছে, তা থেকে সন্তানদের রক্ষা করতে হবে।

অভিনেতা আরও উল্লেখ করেছেন, ‘অর্ধেক বলিউড বিক্রি হয়ে গেছে, আর বাকিরা সরকারের বিরুদ্ধে মুখ খুলতে ভয় পাচ্ছে।’

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রকাশ রাজ এই মন্তব্য করেছেন তার এক ঘনিষ্ঠ বন্ধুর বিজেপি–সমর্থিত সন্ত্রাসীদের হাতে হত্যার ঘটনার পর। বহু বছর ধরে তিনি বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে সোচ্চার এবং সর্বদা মানবতা, শান্তি ও সহনশীলতার পক্ষে অবস্থান নিয়ে আসছেন।

এর আগে, ২০২৫ সালের ২০ সেপ্টেম্বর চেন্নাইয়ে অনুষ্ঠিত এক বিশাল ফিলিস্তিন–সমর্থন সমাবেশে প্রকাশ রাজ বিশ্বশক্তিগুলোর নিরবতা ও দ্বিচারিতার বিরুদ্ধে কঠোর সমালোচনা করেন।

অভিনেতার এই নতুন বার্তা ভারতের রাজনৈতিক অঙ্গনে এবং সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছে।

সূত্র: ডেইলি জং।

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222