বন্যায় ভেসে আসা ৩০০ পশু ভারতে ফেরত পাঠালো পাকিস্তানের জনগণ

by Fatih Work

পাকিস্তানি জনগণ মানবতা ও ভ্রাতৃত্বের এক অনন্য উদাহরণ স্থাপন করেছে। ভারতের পাঞ্জাব থেকে বন্যায় ভেসে পাকিস্তানে চলে আসা শত শত গবাদিপশুদের নিরাপদে মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে তারা।

এক্সপ্রেস নিউজ জানায়, পাকিস্তানি নাগরিকরা কঠিন সময়েও উদারতা ও শুভেচ্ছার এক নতুন ইতিহাস সৃষ্টি করেছেন। ভারতের পাঞ্জাব রাজ্যের সীমান্তবর্তী জেলা অমৃতসরের সিংহোক গ্রামে স্থানীয়রা পাকিস্তানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, কারণ পাকিস্তান থেকে অন্তত ৩০০টি পশু ফেরত পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন
banner

সীমান্তবর্তী এলাকার এক শিখ নাগরিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সিংহোক ও আশপাশের অনেক গ্রাম বন্যায় তলিয়ে গিয়েছিল। সময়ের অভাবে আমরা পশুগুলোকে বাঁচাতে পারিনি, তারা সীমান্ত পেরিয়ে পাকিস্তানে চলে যায়। কিন্তু পাকিস্তানি ভাইয়েরা মহানুভবতার পরিচয় দিয়ে সেগুলো আমাদের ফিরিয়ে দিয়েছেন।’

তিনি আরও বলেন, পাকিস্তান থেকে প্রায় ৩০০টি গরু ও মহিষ ইতিমধ্যে ভারতের পাঞ্জাবে ফিরে এসেছে। ‘সীমান্তের দুই পাশে পাঞ্জাবের মানুষ একই সংস্কৃতি, ভাষা, ধর্ম ও ভালোবাসার বন্ধনে আবদ্ধ। শিখ সম্প্রদায় ও পাকিস্তানের সম্পর্ক ইতিহাস ও মানবতার গভীর শিকড়ে প্রোথিত’- যোগ করেন তিনি।

সূত্র: এক্সপ্রেস নিউজ।

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222