থাইল্যান্ড ও কম্বোডিয়ার নেতারা বীরপুরুষ: ডোনাল্ড ট্রাম্প

by amirulislamluqman20@gmail.com

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, থাইল্যান্ড ও কম্বোডিয়ার নেতারা সাহসিকতা ও দূরদর্শিতার পরিচয় দিয়েছেন।

৪৭তম আসিয়ান শীর্ষ সম্মেলনে ভাষণ দিতে গিয়ে ট্রাম্প থাইল্যান্ডের রানির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।

বিজ্ঞাপন
banner

তিনি জানান, সামরিক সংঘাতের অবসানের লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে। ট্রাম্প বলেন, ‘আমরা থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে চলমান সংঘাত বন্ধ করেছি। উভয় পক্ষই সব ধরনের লড়াই শেষ করতে সম্মত হয়েছে। ১৮ জন কম্বোডীয় যুদ্ধবন্দিকে মুক্তি দেওয়া হবে।’

মালয়েশিয়া সফরে গিয়ে ট্রাম্প স্থানীয় ঐতিহ্য অনুযায়ী নৃত্যে অংশ নেন, যা সেখানে উপস্থিত অতিথিদের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি করে।

মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, মালয়েশিয়া শিগগিরই সংঘাত-পর্যবেক্ষক দল নিয়োগ করবে। পাশাপাশি, কম্বোডিয়া ও মালয়েশিয়ার সঙ্গে নতুন বাণিজ্য চুক্তির ঘোষণা দেওয়ারও পরিকল্পনা রয়েছে।

ট্রাম্প বলেন, ‘আমরা থাইল্যান্ডের সঙ্গে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করব এবং চীনের প্রেসিডেন্টের সঙ্গেও আলোচনায় বসব।’

সূত্র: ডেইলি জং।

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222