আয়ারল্যান্ডে প্রেসিডেন্ট প্রার্থী ফিলিস্তিনপন্থী ক্যাথরিন কোনোলির জয়ের সম্ভাবনা বেশি

by Fatih Work

আয়ারল্যান্ডের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ফিলিস্তিনপন্থী স্বতন্ত্র প্রার্থী ক্যাথরিন কোনোলির জয়ের সম্ভাবনা ক্রমেই বাড়ছে।

আরব গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বামপন্থী দলগুলোর পাশাপাশি সিন ফেইনেরও সমর্থন পেয়েছেন কোনোলি। তিনি প্রকাশ্যে ফিলিস্তিনের পক্ষে একাধিক সাহসী বক্তব্য দিয়েছেন।

বিজ্ঞাপন
banner

ক্যাথরিন কোনোলি এক বিবৃতিতে বলেন, ‘ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে। এই গণহত্যাকে স্বাভাবিক করে তোলা ফিলিস্তিনি জনগণ ও মানবতার জন্য ধ্বংসাত্মক। এই হত্যাযজ্ঞের ইতিহাস ৭ অক্টোবর থেকে শুরু হয়নি।’

তিনি আরও বলেন, ‘যতদিন আমার শরীরে প্রাণ আছে, আমি ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করে যাব।’

ব্রিটিশ সম্প্রচার মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে কোনোলি জানান, ‘ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের এখতিয়ার নেই সিদ্ধান্ত নেওয়ার যে গাজার ভবিষ্যতে হামাসের কোনো ভূমিকা থাকবে কি না।’

দ্য আইরিশ টাইমস এর সঙ্গে আলাপচারিতায় কোনোলি বলেন, ‘আমি এমন একটি দেশ থেকে এসেছি, যার নিজেরই ঔপনিবেশিক ইতিহাস রয়েছে। তাই আমি খুবই সতর্ক থাকব অন্য কোনো স্বাধীন জাতিকে শেখানোর ব্যাপারে যে তাদের দেশ কীভাবে চালাতে হবে।’

তিনি জোর দিয়ে বলেন, ‘ফিলিস্তিনিদের উচিত গণতান্ত্রিক উপায়ে সিদ্ধান্ত নেওয়া— কে তাদের দেশ পরিচালনা করবে।’

আরব মিডিয়া জানিয়েছে, আয়ারল্যান্ডের সম্ভাব্য নতুন প্রেসিডেন্ট ক্যাথরিন কোনোলি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিরুদ্ধে গাজায় চলমান গণহত্যাকে উৎসাহিত করার অভিযোগও তুলেছেন।

সূত্র: ডেইলি জং।

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222