সামিরা ও ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি আদালতের

by Fatih Work

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তার স্ত্রী সামিরা হক ও খলনায়ক আশরাফুল হক ওরফে ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

সোমবার (২৭ অক্টোবর) ঢাকার একটি আদালত এ আদেশ দেন।

বিজ্ঞাপন
banner

ঢাকা মহানগর হাকিম সাইফুজ্জামান রমনা থানার পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা আতিকুল আলম খন্দকারের দাখিল করা আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন। তদন্ত কর্মকর্তা গত ২২ অক্টোবর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

প্রায় ২৯ বছর পর চলতি বছরের ২১ অক্টোবর রমনা থানায় সালমান শাহর মৃত্যুর ঘটনায় ১১ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। মামলাটি করেন সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর।

মামলার আসামিরা হলেন, সামিরা হক, আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, ডন, ডেভিড, জাভেদ, ফারুক, রুবি, এ সাত্তার, সাজু ও রিজভি আহমেদ ফারহাদ।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222