ইস্তাম্বুলে পাকিস্তান-আফগান তৃতীয় দফা শান্তি আলোচনা শুরু

by amirulislamluqman20@gmail.com

তুরস্কের শহর ইস্তাম্বুলে পাকিস্তান ও আফগান তালেবান সরকারের মধ্যে তৃতীয় দফা শান্তি আলোচনার সূচনা হয়েছে। এর আগে আলোচনার প্রথম দফা অনুষ্ঠিত হয়েছিল কাতারের রাজধানী দোহায়, যেখানে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি (সিজফায়ার) নিয়ে সমঝোতা হয়েছিল।

দ্বিতীয় দফা বৈঠক অনুষ্ঠিত হয় মাত্র দুই দিন আগে ইস্তাম্বুলেই, যেখানে প্রথম দফায় গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়।

বিজ্ঞাপন
banner

নিরাপত্তা সূত্রের বরাতে জানা গেছে, চলমান বৈঠকে পাকিস্তান আফগান প্রতিনিধিদলের কাছে সন্ত্রাসবিরোধী একটি পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা উপস্থাপন করেছে। আলোচনায় দুই দেশের মধ্যে সীমান্ত নিরাপত্তা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং সন্ত্রাসবাদ দমন নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে।

বিশ্লেষকরা মনে করছেন, এই বৈঠক দু’দেশের সম্পর্ক স্বাভাবিককরণ ও সীমান্ত এলাকায় ক্রমবর্ধমান উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সূত্র: ডেইলি জং ও টোলো নিউজ।

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222