যুদ্ধবিরতি সত্ত্বেও হামাসের সঙ্গে যুদ্ধের ঘোষণা ইসরায়েলের সেনাপ্রধানের

by Fatih Work

যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকা সত্ত্বেও ইসরায়েলের মাথায় এখনো যুদ্ধের উন্মাদনা চেপে বসেছে। ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল এয়াল জামির ঘোষণা দিয়েছেন, ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের বিরুদ্ধে যুদ্ধ কোনোভাবেই শেষ করা হবে না।

ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, সেনাপ্রধান বলেছেন, ‘গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ তখনই শেষ হবে, যখন শেষ বন্দির মরদেহ ফিরে আসবে।’

বিজ্ঞাপন
banner

তিনি আরও বলেন, ‘ইসরায়েলি সেনাবাহিনী ভবিষ্যতের দিকে অগ্রসর হচ্ছে, তবে অতীতের ভার কাঁধে বহন করছে। অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া ও তা কাজে লাগানো আমাদের নৈতিক ও পেশাগত দায়িত্ব, এবং আমরা তা সাহস ও দৃঢ়তার সঙ্গে পালন করব।’

ফিল্ডে অবস্থানরত সৈন্যদের উদ্দেশে এক ভাষণে সেনাপ্রধান বলেন, ‘যুদ্ধ এখনো শেষ হয়নি। আমাদের মিশন সম্পূর্ণ করতে হবে, বন্দিদের মুক্তি ও হামাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখতে হবে।’

তিনি আরও নির্দেশ দেন, ‘সব ফ্রন্টে সম্ভাব্য যেকোনো চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকতে হবে।’

সূত্র: জিও নিউজ।

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222