ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ, আহত ১৫

by Fatih Work

চাকরি জাতীয়করণের দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলনরত ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় শিক্ষকদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করে পুলিশ। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
banner

এদিন দুপুরের দিকে চাকরি জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন শেষে মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে যাত্রা করলে পুলিশি বাধার মুখে পড়েন শিক্ষকরা। ওই সময় পুলিশের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি ও সংঘর্ষের ঘটনা ঘটে।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222