মহান, শক্তিশালী ও সমৃদ্ধ তুরস্ক গঠনের পথে এগিয়ে যাচ্ছি: এরদোয়ান

by amirulislamluqman20@gmail.com

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান দেশবাসীকে প্রজাতন্ত্র দিবসের ১০২তম বার্ষিকীতে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

বুধবার (২৯ অক্টোবর) প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেওয়া বিশেষ বার্তায় প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, গত এক শতাব্দীতে তুরস্ক ‘তুরস্কের শতাব্দী (Century of Türkiye)’ দৃষ্টিভঙ্গি নিয়ে এক শক্তিশালী ও সমৃদ্ধ তুরস্ক গড়ার অটল অঙ্গীকারে এগিয়ে চলেছে।

বিজ্ঞাপন
banner

তিনি দেশের জনগণ, প্রবাসী তুর্কি নাগরিক, উত্তর সাইপ্রাসের তুর্কি অধিবাসী এবং তুরস্কের আনন্দে শরিক সব বন্ধু রাষ্ট্রকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘এই গৌরবময় দিনে আমি আমাদের ৮৬ মিলিয়ন নাগরিক, তুর্কি সাইপ্রিয়ট জনগণ এবং বিদেশে বসবাসরত ভাই-বোনদের অন্তরের গভীর থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজ সেই সকল শহিদদের স্মরণ করছি, যারা মুক্তিযুদ্ধে নিজেদের রক্ত ও প্রাণ দিয়ে এই ভূমিকে রক্ষা করেছেন।’

এরদোয়ান আরও বলেন, ‘আমরা জাতির মুক্তিযুদ্ধের মহান নেতা ও তুরস্ক প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা মুস্তাফা কামাল আতাতুর্ক এবং তুর্কি জাতীয় সংসদের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাই। তুরস্ক একটি শক্তিশালী ও ঐতিহ্যসমৃদ্ধ রাষ্ট্র, যা তার উত্তরাধিকারকে সম্মান করে এগিয়ে চলেছে।’

তিনি বলেন, ‘তুরস্কের শতাব্দী’ দৃষ্টিভঙ্গি অনুযায়ী দেশটি প্রতিরক্ষা, অর্থনীতি, জ্বালানি ও কূটনীতিসহ সব খাতে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে। ‘আমরা একটি মহান, শক্তিশালী ও সমৃদ্ধ তুরস্ক গঠনের পথে এগিয়ে যাচ্ছি,’— যোগ করেন তিনি।

প্রেসিডেন্ট এরদোয়ান আরও ঘোষণা দেন, ফেব্রুয়ারি ২০২৩ সালের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে পুনর্গঠনের অংশ হিসেবে চলতি বছরের শেষ নাগাদ ৪ লাখ ৫৩ হাজার নতুন বাড়ি ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেওয়া হবে।

এছাড়া তিনি জানান, দেশটি সন্ত্রাসমুক্ত তুরস্ক গঠনের লক্ষ্যে ধারাবাহিকভাবে অগ্রসর হচ্ছে এবং গাজা ও ফিলিস্তিনসহ সকল বৈশ্বিক ইস্যুতে ন্যায়বিচার ও মানবতার পক্ষে অবস্থান অব্যাহত রাখবে।

প্রজাতন্ত্র প্রতিষ্ঠার ১০২তম বার্ষিকীতে প্রেসিডেন্ট এরদোয়ান প্রতিশ্রুতি দেন, ‘আমরা সবাই মিলে এক মহান, শক্তিশালী ও সমৃদ্ধ তুরস্ক গড়ে তুলব— এমন একটি তুরস্ক, যা নিজের অঞ্চলে নেতৃত্ব দেবে এবং বিশ্বে মর্যাদাপূর্ণ শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হবে।’

সূত্র: আরটিআর গ্লোবাল।

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222