অপহরণের ৬ বছর পর কাস্টমস কর্মকর্তার লাশ পাওয়া গেলো ফেনীতে

by amirulislamluqman20@gmail.com

ফেনীর ছাগলনাইয়ায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধারের পর পকেটে পাওয়া একটি ব্যাংক চেকের সূত্রে মিলেছে তার পরিচয়। জানা যায়, নিহত ব্যক্তি হলেন ৬ বছর আগে চট্টগ্রাম থেকে অপহরণ হওয়া কাস্টমস কর্মকর্তা আবদুল আহাদ (৪৬)।

পরিবারের দাবি, অপহরণের পর তখন মুক্তিপণ হিসেবে দুই লাখ টাকা দেওয়ার পরও তাকে ফেরত পাননি তারা।

বিজ্ঞাপন
banner

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (২৯ অক্টোবর) সকালে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে অজ্ঞাত এক ব্যক্তিকে অজ্ঞান অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক বিভিন্ন পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ছাগলনাইয়া থানার ওসি আবুল বাশারের নেতৃত্বে পুলিশের একটি দল তাৎক্ষণিক হাসপাতালে যায়। সেখানে লাশের পরিচয় শনাক্ত করতে তার সঙ্গে থাকা কাগজপত্র দেখার সময় উত্তরা ব্যাংক ফেনীর বিরিঞ্চি শাখার একটি চেক পায় পুলিশ। চেকে হিসাবের নাম আবদুল আহাদ উল্লেখ রয়েছে। পরে পুলিশ ব্যাংক কর্তৃপক্ষকে হিসাব নম্বর জানালে তারা আবদুল আহাদের পরিচয় নিশ্চিত করেন।

ওসি বলেন, ব্যাংক কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, নিহত আবদুল আহাদ মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার হাজীপুর ইউনিয়নের দাউদপুর গ্রামের ইমানী মিয়ার ছেলে বলে জানা যায়।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222