গণজাগরণ মঞ্চের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

by Fatih Work

ময়মনসিংহের ভালুকায় পিস্তলের লাইসেন্স নবায়নের কাজে গিয়ে গণজাগরণ মঞ্চের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে থানা ভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন
banner

ভালুকা মডেল থানার সেকেন্ড অফিসার এসআই আবু তাহের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার ব্যক্তির নাম আবুল কালাম আজাদ (৮০)।

তিনি উপজেলার বাশিল গ্রামের মৃত মৌলভী হাবিবুল্লাহ মাস্টারের ছেলে। গণজাগরণ মঞ্চের আন্দালনের সময় তিনি বিভিন্ন মিডিয়ায় নিয়মিত বক্তব্য দিতেন। আবুল কালাম আজাদ গণজাগরণ মঞ্চের কেন্দ্রীয় মুখপাত্র মন্ডলীর সদস্য বলে জানা গেছে।

পুলিশ সূত্র জানায়, আজ দুপুরে নিজের ব্যক্তিগত পিস্তলের লাইসেন্স নবায়নের কাজে থানায় যান আবুল কালাম আজাদ। বিষয়টি জানতে পেয়ে থানায় যান স্থানীয় ছাত্র-জনতা ও জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। তারা আবুল কালাম আজাদকে গ্রেপ্তারের দাবি জানান। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

২০১৮ সালে উপজেলার বিএনপি অফিস ভাঙচুর মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ভালুকা মডেল থানার সেকেন্ড অফিসার এসআই আবু তাহের।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222