কাতার-তুরস্কের মধ্যস্থতায় যুদ্ধবিরতি বজায় রাখতে সম্মত হল পাক–আফগান

by hsnalmahmud@gmail.com

তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় ইস্তানবুলে অনুষ্ঠিত বৈঠকে আফগানিস্তান ও পাকিস্তান যুদ্ধবিরতি অব্যাহত রাখার বিষয়ে সম্মত হয়েছে। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে দুই প্রতিবেশী দেশের মধ্যে সবচেয়ে ভয়াবহ সংঘর্ষের পর বৃহস্পতিবার এ সমঝোতা হয়।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ২৫ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত চলা বৈঠকে “সব পক্ষই শান্তি বজায় রাখতে একটি মনিটরিং ও যাচাইকরণ ব্যবস্থা গঠন এবং যুদ্ধবিরতি লঙ্ঘনকারী পক্ষের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়ে সম্মত হয়েছে।”

বিজ্ঞাপন
banner

বিবৃতিতে আরও বলা হয়, এই ব্যবস্থাটি কীভাবে কার্যকর হবে তা নির্ধারণে আগামী ৬ নভেম্বর ইস্তানবুলে পুনরায় বৈঠক অনুষ্ঠিত হবে। তুরস্ক ও কাতার জানিয়েছে, তারা স্থায়ী শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে উভয় দেশের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখতে প্রস্তুত।

ইমারাতে ইসলামিয়ার মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক পৃথক বিবৃতিতে বৈঠক সমাপ্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই দেশ ভবিষ্যত বৈঠকগুলোতেও আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে।

তিনি বলেন, আফগানিস্তান পাকিস্তানের সঙ্গে “পারস্পরিক সম্মান ও পরস্পরের অভ্যন্তরীণ বিষয়ে অনধিকার হস্তক্ষেপ না করার নীতির ওপর ভিত্তি করে” ভালো সম্পর্ক চায়।

পাকিস্তান দাবি করে, তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) আফগানিস্তানে আশ্রয়স্থল গড়ে তুলেছে। এই অভিযোগে চলতি মাসে পাকিস্তান কাবুল ও পাকতিকা প্রদেশে বিমান হামলা চালায়, যা প্রাণঘাতী সংঘর্ষের সূত্রপাত ঘটায়।

অন্যদিকে, ইমারাতে ইসলামিয়া এসব অভিযোগ অস্বীকার করেছে এবং বলেছে, টিটিপির কোনো ঘাঁটি আফগানিস্তানে নেই।

অনুবাদ: আমানুল্লাহ নাবিল মামদুহ

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222