জুলাই সনদ বাস্তবায়নে দ্রুত পদক্ষেপের আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের

by Fatih Work

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও অর্থনৈতিক অনিশ্চয়তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ খলিলুর রহমান।

তিনি বলেছেন, জুলাই সনদে ঘোষিত সংস্কারমূলক অঙ্গীকারসমূহ দ্রুত বাস্তবায়ন না হলে দেশের শ্রমজীবী জনগোষ্ঠীসহ সাধারণ মানুষের জীবন আরও দুর্বিষহ হয়ে উঠবে।

বিজ্ঞাপন
banner

শনিবার (১ নভেম্বর) কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নিয়মিত মাসিক বৈঠকে তিনি এসব কথা বলেন।

খলিলুর রহমান বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, ন্যায্য মজুরি না পাওয়া, কর্মসংস্থানের অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতার কারণে শ্রমজীবী মানুষ আজ দিশেহারা। জুলাই সনদ বাস্তবায়নই এখন জাতিকে রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক ভারসাম্য ও শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার পথে ফিরিয়ে আনতে পারে।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের শ্রমিক ও সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। তাই জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন করে জাতি ও শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত করুন।

কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল কে এম বিল্লাল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে আরও উপস্থিত ছিলেন– কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মো. সিদ্দিকুর রহমান, মো. হারুনুর রশিদ, জয়েন্ট সেক্রেটারি জেনারেল এইচ এম রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন আহমেদ, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন, প্রচার ও দাওয়াহ সম্পাদক মুহাম্মাদ নাজিম উদ্দিন, দফতর সম্পাদক মুহাম্মাদ আব্দুল করিম, অর্থ ও প্রকাশনা সম্পাদক মুহাম্মাদ সাইফুল ইসলাম প্রমুখ।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222