রূপসায় বিএনপির আনন্দ মিছিল ও পথসভা: ভারপ্রাপ্ত সদস্য সচিবকে শুভেচ্ছা

by naymurbd1999@gmail.com

খুলনা জেলার রূপসায় বিএনপির উদ্যোগে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে সাবেক সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পিকে ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এ আয়োজন করা হয়।

রবিবার (২ নভেম্বর ) রবিবার সকালে পূর্ব রূপসা ঘাট এলাকায় নৈহাটি ইউনিয়ন বিএনপির কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে পূর্ব রূপসা ঘাটে পথসভায় মিলিত হয়।

বিজ্ঞাপন
banner

উল্লেখ্য, গত ১ নভেম্বর রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মনিরুল হাসান বাপ্পিকে খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।

পথসভায় সভাপতিত্ব করেন রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা সাইফুর রহমান, এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক।

এসময় বক্তৃতা করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিকাশ মিত্র, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম গোলদার, রয়েল আজম, রবিউল ইসলাম রবি, মহসিন জমাদ্দার, হুমায়ুন কবীর, ঘাটভোগ ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক এসএম আব্দুল মালেক, টিএসবি ইউনিয়নের সাবেক আহ্বায়ক খান আনোয়ার হোসেন, নৈহাটী ইউনিয়নের সাবেক সদস্য সচিব দিদারুল ইসলাম, বিএনপি নেতা মিকাইল বিশ্বাস, খন্দকার শরিফুল ইসলাম, সরদার শিহাবুল ইসলাম প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মমিনুর রহমান সাগর, ইয়ারুল ইসলাম রিপন, উপজেলা যুবদলের সদস্য সচিব রুবেল মীর, স্বেচ্ছাসেবক দলের নেতা আসাদুজ্জামান বিপ্লব, শ্রমিকদল নেতা ইউনুছ গাজী, এবং বিএনপি নেতা আরিফ মোল্যা, সাইফুল ইসলাম পাইক, সেলিম রেজা, কামরুজ্জামান জুয়েল, মাসুম রেজা, ইসমাইল শেখ, আজিবুল্লাহ শেখ, খন্দকার ইমরান হোসেন, খায়রুল আলম খোকনসহ আরও অনেকে।

আনন্দ মিছিল ও পথসভায় নেতাকর্মীরা নতুন দায়িত্বপ্রাপ্ত মনিরুল হাসান বাপ্পির নেতৃত্বে দলের সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222