দেশে ভোটার ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন : নির্বাচন কমিশন

by Fatih Work

সম্পূরক ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এ পর্যন্ত দেশে মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন।

রবিবার (২ নভেম্বর ) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।

বিজ্ঞাপন
banner

ইসি সচিব বলেন, দেশে পুরুষ ভোটার ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ জন এবং মহিলা ভোটার ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭৭২ জন। অন্যদিকে তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩০ জন। সব মিলিয়ে দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন।

আখতার আহমেদ বলেন, চূড়ান্ত ভোটার তালিকা ১৮ নভেম্বর প্রকাশ করা হবে।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222